১১ নভেম্বর ২০২৬, বুধবার, ০৮:২১:১৯ অপরাহ্ন


"অত্যন্ত ফলপ্রসূ আলোচনা": আন্তালিয়ায় তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-১১ ১৩:২৯:১৪
"অত্যন্ত ফলপ্রসূ আলোচনা": আন্তালিয়ায় তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত


কপ-৩১ চলাকালে জলবায়ু সুবিচার, টেকসই উন্নয়ন ও 'জিরো ওয়েস্ট' নীতিতে যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ

      তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন এমিনে এরদোয়ান নিজেই। সেখানে জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি আলোকচিত্র শেয়ার করে তিনি উল্লেখ করেন, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আলোচনার মূল বিষয়

তুর্কি ফার্স্ট লেডি জানান, সাক্ষাৎকালে জলবায়ু সুবিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক 'জিরো ওয়েস্ট' বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

এসব পরিবেশবান্ধব লক্ষ্য সফল করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং দেশগুলোর মধ্যকার পারস্পরিক অংশীদারত্ব অত্যন্ত অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

কপ-৩১ সম্পর্কে

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১।